আজ কক্সবাজারে প্রথম আলো-গ্রামীণফোন আইটি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হচ্ছে প্রথম আলো-গ্রামীণফোন আইটি উৎসব। ‘দেখব এবার জগৎটাকে’ স্লোগান নিয়ে শহরের চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী ইন্টারনেট উৎসব নিয়ে মেতে উঠবে।আইটি উৎসবে কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার কেজি স্কুল, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অন্তত পাঁচ হাজার ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।উৎসবে অন্যান্য আয়োজনের পাশাপাশি ‘আই-জিনিয়াস’ নামের বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে সর্বোচ্চ ১০০ জন ছাত্রছাত্রী। এর মধ্য থেকে একজনকে ‘আই-জিনিয়াস’ খেতাবে ভূষিত করা হবে। পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে সব আই-জিনিয়াসকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা। জাতীয় রাউন্ডে নির্বাচিত আই-জিনিয়াসকে আকর্ষণীয় পুরুস্কার প্রদান করা হবে। উৎসবে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানার, দেখার ও শেখার অনেক কিছু থাকবে। থাকবে মজার গেম শো। উৎসবটি শুধু স্কুল এবং কলেজের শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে।