আজ কবি আবু জাফর ওবায়দুল্লাহর মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তির কবি আবু জাফর ওবায়দুল্লাহর নবম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। প্রতিবছরের মতো এবারও গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দেশবাসী তাঁকে স্মরণ করবে। এ উপলক্ষে আজ বরিশালের বাবুগঞ্জে তাঁর নিজ গ্রামে ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ’ পাঠাগারের উদ্যোগে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কবি আবু জাফর ওবায়দুল্লাহর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে সাতনরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তীর কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, আমার সকল কথা ও খাঁচার ভিতর অচিন পাখি অন্যতম। কবি আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। ২০০১ সালের ১৯ মার্চ অপরাহ্নে তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।