আজ কবি সুফিয়া কামালের ১২তম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃত কবি বেগম সুফিয়া কামালের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২০ নভেম্বর। তিনি ১৯৯৯ সালের এই দিনে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বেলা সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এবং বক্তব্য দেবেন সামাজিক প্রতিরোধ কমিটির বিভিন্ন সংগঠনের নেতারা। বিজ্ঞপ্তি।