আজ কমরেড নলিনী দাসের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন সংগ্রামী কমরেড নলিনী দাসের ১০৪তম জন্মবার্ষিকী আজ ১ জানুয়ারি। এ উপলক্ষে নলিনী দাস বালিকা বিদ্যালয় ও নলিনী দাস স্মৃতি পাঠাগার মাঠে বেলা ১১টায় বিপ্লবীর প্রতি সম্মান প্রদর্শন, আলোচনা সভা, বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯১০ সালের এই দিনে ভোলায় জন্ম নেন নলিনী দাস। তাঁর শিক্ষাজীবন ভোলাতেই শুরু হয়। ১৯২১ সালে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় কংগ্রেস ও খেলাফত কমিটির ডাকা হরতাল-ধর্মঘটে অংশ নিয়ে প্রথম গ্রেপ্তার হন নলিনী দাস। মানুষের মুক্তি, স্বাধীনতা ও সাম্যবাদ প্রতিষ্ঠায় লড়াই করে ৭০ বছরের জীবনে ২৩ বছর কারাভোগ ও ২০ বছর ৯ মাস পালিয়ে কাটিয়েছেন। তাঁর সব সম্পত্তি বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় ও হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠায় দান করে দেন তিনি।
নলিনী দাস স্মৃতি পাঠাগারের সভাপতি মাহবুব আলম মোল্লা বলেন, প্রজন্মকে শাণিত করতে নলিনী দাস সম্পর্কে জানানো উচিত।