আজ কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মোহাম্মদ ফরহাদের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর। এ উপলক্ষে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষ পঞ্চগড়ের বোদা উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সকাল নয়টায় বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জমায়েত। সকাল সাড়ে নয়টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। সকাল ১০টায় ছাত্রছাত্রী ও অন্যদের অংশগ্রহণে একটি সাইকেল র্যা লি বোদা বাজার প্রদক্ষিণ করে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে সিপিবির বোদা উপজেলা শাখা বিকেলে সাকোয়া বাজারে স্মরণসভার আয়োজন করেছে।