আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার দুই দিনের এক সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ জেলায় এটি হবে তাঁর তৃতীয় সফর।

মিঠামইন উপজেলার নির্ধারিত হেলিপ্যাডে বেলা পৌনে দুইটার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারের অবতরণ করার কথা। সেখান থেকে স্থানীয় ডাকবাংলোয় যাবেন তিনি। পরে বেলা তিনটায় তিনি থানার মাঠে এক সংবর্ধনায় যোগ দেবেন। রাতে তিনি কামালপুর গ্রামের নিজ বাড়িতে থাকবেন। 

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নিকলী উপজেলায় যাবেন। বেলা আড়াইটায় নিকলী জেসি পাইলট হাইস্কুল মাঠে এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় রওনা দেবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আগমন উপলক্ষে জেলার হাওরপারের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।