আজ কুণ্ডেশ্বরী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কুণ্ডেশ্বরী পূজা। চট্টগ্রামের রাউজান থানার ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরীতে এই পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগেই অনুষ্ঠিত হয়েছে ধর্মসভা, আতশবাজি প্রদর্শনী ও প্রীতিভোজ।পূজা উপলক্ষে আজ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানে পূর্বাহ্নে ঘট নিরঞ্জন ও ঘট স্থাপন, সকাল আটটায় প্রথম প্রহর পূজা আরম্ভ ও বাল্য ভোগরাগ, ১১টায় দ্বিতীয় প্রহর পূজা, ভোগরাগ, হোম ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।অপরাহ্নে মায়ের শেষ প্রহর পূজা, হোমাহূতি, পুষ্পাঞ্জলি প্রদান ও শান্তি জল গ্রহণ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি। পূজা উপলক্ষে কুণ্ডেশ্বরী প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল সিন্হা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।