আজ কুমিল্লায় গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা অঞ্চলের গণিত উৎসব আজ শুক্রবার। সকাল সাড়ে আটটায় কুমিল্লা জিলা স্কুল মাঠে এ উৎসব শুরু হবে। এতে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান আবু জাফর খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষক হাম্মাদ আলী, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।জানতে চাইলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, এবার দেশের ১৭টি স্থানে আঞ্চলিক গণিত উৎসব হবে। কুমিল্লা উৎসবের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হলো। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা ঢাকায় একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।