আজ কুমিল্লায় ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গৌরবের ৬০ বছর’ এ স্লোগান নিয়ে আজ শুক্রবার কুমিল্লায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে এর উদ্বোধনী সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিচারপতি ব্যারিস্টার সৈয়দ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব উদ্যাপন কমিটির চেয়ারম্যান মো. জাকির হোসেন। জানতে চাইলে মো. জাকির হোসেন বলেন, ‘পুনর্মিলনী উৎসবে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানে স্মৃতিচারণা, সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তা ছাড়া পূর্তি উৎসব উপলক্ষে একটি স্মরণিকা বের করা হবে। ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা জানিয়েছেন, প্রবীণ কমরেড জাকির হোসেনের নেতৃত্বে এ উৎসব বেশ সফল হবে।