আজ কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর, উলিপুর ও চিলমারীর দুটি ইউনিয়ন) সংসদীয় আসনের দুটি কেন্দ্রে আজ বৃহস্পতিবার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ স্থগিত করা কেন্দ্র দুটি হলো রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্র দুটিতে মো. জাকির হোসেনের সমর্থকদের হামলায় ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪টিতে জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেনের চেয়ে ছয় হাজার ৫৯৮ ভোটে এগিয়ে আছেন। স্থগিত আসন দুটিতে ভোট রয়েছে সাত হাজার ২৫৭।