আজ কোনাবাড়ীতে যাচ্ছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া আজ রোববার গাজীপুরের কোনাবাড়ীতে আসছেন। মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী কলেজ মাঠে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করেছে। বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক সাংবাদিকদের জানান, সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকার। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এতে বক্তব্য দেবেন।