আজ ক্ষুদ্রতম চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রতম চাঁদের কথাটা হেঁয়ালির মতো মনে হতে পারে। কিন্তু আজ বৃহস্পতিবার রাতে সত্যিই ক্ষুদ্রতম চাঁদ দেখা যাবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার জানান, চাঁদ পৃথিবীকে গড়ে ২ লাখ ৩৮ হাজার ৮৫৫ মাইল দূর থেকে প্রদক্ষিণ করে। কিন্তু কোনো কোনো সময় চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার মাইল পর্যন্ত দূরে সরে যায়। তখন চাঁদকে আকারে খুব ছোট দেখা যায়, একে বলে ‘মাইক্রো মুন’ বা ক্ষুদ্রতম চাঁদ। আজ দিবাগত মধ্যরাতে চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ৫১ হাজার ৭৫৩ মাইল দূরে চলে যাবে। ফলে চাঁদের আলো ১২ শতাংশ কম ছড়াবে পৃথিবীতে।