আজ খাগড়াছড়িতে বিএনপির সড়ক অবরোধ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে৷ বিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি এ কর্মসূচি আহ্বান করে৷
সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে গতকাল সোমবার বিকেলে বিএনপির জেলা কার্যালয় থেকে মিছিল বের করা হয়৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির জেলা কমিটির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী৷
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
গত ২১ মে জেলা বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে৷