আজ খাগড়াছড়ি-বাঘাইহাট বাঘাইছড়ি সড়কে সকাল-সন্ধ্যা অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইহাট এলাকার সাধারণ লোকজনের ওপর হামলা ও পুনর্বাসিত বাঙালিদের লুটপাটের প্রতিবাদে আজ রোববার খাগড়াছড়ি-বাঘাইহাট-বাঘাইছড়ি সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ওই এলাকার জনগণ। গতকাল শনিবার বাঘাইহাট এলাকার জনগণের ব্যানারে বিকেল তিনটার দিকে বাঘাইছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এ অবরোধের ডাক দেওয়া হয়।জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান ও রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে গেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।