আজ খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার ‘জরুরি’ সংবাদ সম্মেলন ডেকেছেন। বেলা দুইটায় তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন সামনে রেখে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এতে খালেদা জিয়া ২৮ এপ্রিল ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে এবং ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানাতে পারেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে তিন সিটি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে খালেদা জিয়া বক্তব্য রাখবেন।