প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার খুলছে৷ অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন৷ ছাত্রদল নেতা তাওহীদুল ইসলাম হত্যার প্রতিবাদে ছাত্রদল ধর্মঘটের ডাক দিলে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়৷ তবে ছাত্রদলের দাবি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা–কর্মীদের বহিষ্কার ও কলেজ ছাত্রলীগ সভাপতি মামলার আসামি সৌমেনকে পুলিশ গ্রেপ্তার করে৷ দাবি আদায় হওয়ায় ছাত্রদল ধর্মঘট প্রত্যাহার করে নেয়৷ নিজস্ব প্রতিবেদক, সিলেট