আজ খুলছে কুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৩ দিনের ছুটি শেষে আজ সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা সূত্রে জানা গেছে, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। কুয়েটে গত ২৯ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে চলে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ থেকে ২৯ জুন পর্যন্ত ছিল রমজানকালীন ছুটি। ৩০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে কুয়েটে ছুটি ছিল।