আজ খুলনায় খালেদা জিয়ার জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ রোববার খুলনার সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তব্য দেবেন। বিকেল পাঁচটায় তাঁর বক্তব্য দেওয়ার কথা আছে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এই জনসভার আয়োজন করেছে। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ নজরুল ইসলাম জনসভায় সভাপতিত্ব করবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে সংসদ নির্বাচন রুখতে দেশব্যাপী জনমত গঠনের অংশ হিসেবে ১৮-দলীয় জোট এসব জনসভার কর্মসূচি দিয়েছে। ঈদের পর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।