আজ খুশির ঈদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উত্সবের মধ্য দিয়ে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে শরিক হয়ে উত্সবে মেতেছেন দেশের মুসলমান সমপ্রদায়।
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সকাল থেকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশিষ্টজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
জাতীয় ঈদগাহে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতিসহ বিশিষ্ট ব্যক্তিরা এই জামাতে শরিক হন।