আজ গ্র্যান্ড ফিনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন হাউসে গতকাল সারা দেশ থেকে আসা আই-জিনিয়াসদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় প্রতিযোগিতা ষ প্রথম আলো
গ্রামীণফোন হাউসে গতকাল সারা দেশ থেকে আসা আই-জিনিয়াসদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় প্রতিযোগিতা ষ প্রথম আলো

অপেক্ষার পালা শেষ। আজ শনিবার জানা যাবে কে হচ্ছে এবারের গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের ‘আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার’। দেশের ৬৪ জেলার ১২১টি স্থানে গত ১৩ সেপ্টেম্বর শুরু হয় ইন্টারনেট উৎসব। এ উৎসব থেকে বের করে আনা হয় তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ ১২১ জন আই-জিনিয়াসকে, যারা সবাই স্কুল ও কলেজের শিক্ষার্থী। দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছিল এ উৎসবের। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোন হাউসে সারা দেশ থেকে আসা ১২১ জন আই-জিনিয়াসকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য দিনভর বিভিন্ন প্রশিক্ষণ শেষে তিনটি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে সেরা ১০ জনকে। যাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের গ্র্যান্ড ফিনালে। আর এ সেরা ১০ জন থেকে বেরিয়ে আসবে দেশসেরা আই-জিনিয়াস, যাকে বলা হয় আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার। দিনব্যাপী বিভিন্ন পর্বের মধ্যে ছিল আই কনফারেন্স, ইন্টারনেট উদ্বুদ্ধকরণ, পাওয়ার অব ইন্টারনেট ইয়ুথ, ডিজিটাল লাইফস্টাইল অ্যাওয়েটস ইত্যাদি। আই-জিনিয়াসদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে প্রথম আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার চৌধুরী সাদিদ আলম। এ ছাড়া আই কনফারেন্সে অংশ নিয়ে কথা বলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান এমআইটির শিক্ষার্থী তামান্না ইসলাম। আনিসুল হক ইন্টারনেটের ভালো ও খারাপ দিক সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, শুধু পাঠ্যবই নয়, পড়তে হবে আরও নানা ধরনের বই। রূপসী বাংলা হোটেলের আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) অ্যালান বোঙ্কে প্রমুখ। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। গ্রামীণফোন ও প্রথম আলো আয়োজিত এই উৎসবের সহযোগী অপেরা মিনি, নকিয়া, গুগল, ফেসবুক, উইকিপিডিয়া, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। সহযোগিতা করেছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম।