আজ চট্টগ্রাম নগরের ২০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি মেরামতকাজের জন্য আজ শনিবার চট্টগ্রাম নগরের ২০ এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার গ্রাহকেরা গ্যাস পাবেন না।
এলাকাগুলো হচ্ছে: আন্দরকিল্লা, বক্সিরহাট, আসাদগঞ্জ, খাতুনগঞ্জ, চাক্তাই, জামালখান, হেমসেন লেইন, রহমতগঞ্জ, চন্দনপুরা, চকবাজার, চট্টেশ্বরী, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, মুরাদপুর, মোহাম্মদপুর, নাসিরাবাদ আবাসিক এলাকা, সুগন্ধা আবাসিক এলাকা, মেডিকেল কলেজ রোড ও বাকলিয়া।
এ বিষয়ে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিডেটের (কেজিডিসিএল) পক্ষ থেকে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কর্ণফুলী গ্যাসের প্রকৌশল সেবা (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার মতিউর রহমান জানান, বহদ্দারহাট পুলিশ বক্সের নিচে চাপা পড়া গ্যাস পাইপলাইন ও ভাল্ভ স্থানান্তরকাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দুর্ঘটনা এড়ানোর জন্য এ সময়ে গ্যাস সরঞ্জামগুলো বন্ধ রাখতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানান মহাব্যবস্থাপক।