আজ চট্টগ্রাম বইমেলায় 'আচার ১০০' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দামপাড়ায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চলছে প্রথমা প্রকাশনের নয় দিনব্যাপী বইমেলা। মেলায় আজ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে প্রথমা প্রকাশিত আচার ১০০ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কামরুন মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আচার ১০০ গ্রন্থের লেখক, প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় ‘বর্ষসেরা’ রন্ধনশিল্পী জোবাইদা আশরাফ বইটির রেসিপি অনুযায়ী নির্বাচিত কিছু আচার প্রদর্শন করবেন। প্রথমার অন্যান্য বইয়ের মতো আচার ১০০ বইটিও ৩০ শতাংশ কমিশনে বিক্রি হবে।
উল্লেখ্য, প্রথমার চট্টগ্রাম বইমেলা আগামী ২ মে পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায়। বিজ্ঞপ্তি।