আজ চট্টগ্রামে বন্ধুসভার বন্ধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার আয়োজনে আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী চলবে বন্ধুমেলা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এবারের মেলার স্লোগান ‘মর্যাদায় গড়ি সমতা’। সকাল ১০টায় মেলার উদ্বোধনের পর দিনব্যাপী থাকবে আবৃত্তি, নাচ, গান ও কথামালা। এ ছাড়া থাকবে মহীয়সী নারীদের রচনা পাঠ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অভিনেতা আফজাল হোসেন, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার পরিচালক সানাউল আরেফিন ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান।