প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র মাহে রমজানের তারিখ নির্ধারণ এবং ১৪৩১ হিজরি সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আজ বুধবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মোকাররম) সভাকক্ষে সন্ধ্যা সাতটা ২০ মিনিটে এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া। বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ-সংক্রান্ত তথ্য জানাতে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ ও ৯৫৫৫৯৪৭ টেলিফোন নম্বর বা ০২-৯৫৬৩৩৯৭ ফ্যাক্স নম্বর ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞপ্তি।