আজ চাটখিলের ৯ ইউপিতে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে খিলপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। বাকি আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হবে।
খিলপাড়ায় চেয়ারম্যান পদ ছাড়া সাতজন সাধারণ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। বাকি আটটি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ মোট ৩১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি তিনটি ভোটকেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে। ভোটকেন্দ্রে কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা বা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবেন।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হেসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবি ও র্যা বের সদস্যরা টহল দেবেন।