আজ চার জেলায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা অবরোধের পাশাপাশি বিভিন্ন দাবিতে আজ বুধবার সিলেট, যশোর, দিনাজপুর ও সাতক্ষীরায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। এদিকে গতকাল গাজীপুর, মাদারীপুরের কালকিনি ও টাঙ্গাইলের ঘাটাইলে ঢিলেঢালা হরতাল হয়েছে। যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় জেলা বিএনপি ও ছাত্রদল, সিলেটে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১৮-দল, দিনাজপুরে অবরোধ চলাকালে পুলিশের হামলার প্রতিবাদে ১৮ দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের ভূঁইয়া ও হাবিবুর রশিদের নামে মিথ্যা মামলা এবং যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেনকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা ছাত্রদল হরতালের ডাক দেয়।
হরতাল পালিত: মাদারীপুর স্বেচ্ছাসেবক দলের ডাকে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কালকিনিতে, দলীয় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ঘাটাইলে উপজেলা বিএনপির আহ্বানে গতকাল অধা বেলা হরতাল পালিত হয়েছে। অন্যদিকে গাজীপুর শহর শাখা জামায়াতের উদ্যোগে গাজীপুরে পালিত হয়েছে সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল চলাকালে বিচ্ছিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
[এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সাতক্ষীরা, দিনাজপুর ও যশোর অফিস এবং গাজীপুর, ঘাটাইল (টাঙ্গাইল) ও কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি]।