আজ চুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ। পাঁচটি অনুষদের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সের ভর্তি পরীক্ষায় ছয় হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ক্যাম্পাসের ৯৬টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবার প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করবেন ১১ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তির জন্য লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং এর অতিরিক্ত ‘খ’ গ্রুপের (স্থাপত্য বিভাগের জন্য) মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা একই দিন বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত হবে। নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ২৪ নভেম্বর।ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।