প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পর্দা উঠবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়৷ প্রথম আলোর আয়োজনে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এবার বসবে প্রতিযোগিতার ১৬তম আসর৷
প্রতিযোগিতায় ১২টি বিভাগে চট্টগ্রামের ডিজাইনাররা অংশ নিয়েছেন৷ ইতিমধ্যে পোশাকের প্রাথমিক বাছাই শেষ হয়েছে৷ আজ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি বিভাগের সেরা পোশাকের ডিজাইনারদের পুরস্কৃত করা হবে৷ অনুষ্ঠানে ফ্যাশন কিউর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজন৷ এতে প্রধান অতিথি থাকবেন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা শারমীন লাকি৷ প্রতিযোগিতায় বিচারক থাকবেন ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ, রওশন আরা চৌধুরী, লুৎফা সানজিদা, এইচ এম ইলিয়াস ও সুলতানা নুরজাহান৷