আজ চূড়ান্ত অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর চূড়ান্ত অনুষ্ঠান হবে আজ শনিবার। তরুণদের জন্য আয়োজিত মোবাইল ফোন অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১০ লাখ টাকা পাবে কোন দল, তা এ অনুষ্ঠানে ঘোষণা করা হবে। প্রতিযোগিতার দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পাঁচ ও দুই লাখ টাকা। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধার বিকাশে ‘নতুন সৃষ্টির সন্ধানে’ স্লোগান নিয়ে গত বছরের ১ জুলাই থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। এতে ৮০৫টি অ্যাপসের ধারণাপত্র জমা পড়ে। এরপর ধাপে ধাপে বিচারকাজ, গ্রুমিং ও কর্মশালার মাধ্যমে সেরা ১০ অ্যাপ নির্বাচন করা হয়। সেরা ১০ অ্যাপ নিয়ে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে অনলাইন ভোট। এই ভোট ও বিচারকদের নম্বরের ভিত্তিতে আজ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।