আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি এবং নিহত শ্রমিকদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।ছাত্রজোটের শরিক ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ প্রথম আলোকে বলেন, এইচএসসি পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে।