আজ ছাত্রশিবিরের বিক্ষোভ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল বুধবার দোয়া অনুষ্ঠান কর্মসূচি দিয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এ কর্মসূচির ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রাজধানীর মালিবাগে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালিয়ে শিবিরের বিমানবন্দর থানার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনসুর প্রধানিয়াকে গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।