আজ জগন্নাথপুরে সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের লো-ভোল্টেজের সংকট নিরসন না হওয়ায় জগন্নাথপুর বাজার বণিক সমিতি উপজেলা সদরে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে এ কর্মসূচি ঘোষণা করেন বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া। আন্দোলনকারীরা জানান, জগন্নাথপুরে বিদ্যুতের লো-ভোল্টেজের সংকট নিরসনে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর হরতাল পালন করার কথা ছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল বিদ্যুৎ উপকেন্দ্রটি চালু না হওয়ায় আজ তাঁরা হরতালের ডাক দিয়েছেন।জগন্নাথপুর বিদ্যুৎ সঞ্চালন লাইনের তদারকি কর্মকর্তা সাইদুর রহমান জানান, সব কাজ শেষ হওয়ার পরও যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উপকেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি।