আজ জব্বারের বলীখেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা আজ শুক্রবার বিকেলে লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে। এটি হবে এই বলীখেলার ১০৫তম আসর। এতে বলীখেলায় গতবারের চ্যাম্পিয়ন দিদার বলীসহ শতাধিক বলী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১৯০৯ সালে স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে এই মেলার প্রচলন করেছিলেন। মাঝখানে এক বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলীখেলা হয়নি। এবারের বলীখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র মোহম্মদ মন্জুর আলম।
মেলা উদ্যাপন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘আমরা বলীখেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। তিন দিনের মেলা উপলক্ষে নিরাপত্তাও নেওয়া হয়েছে।’