আজ জাতীয় কন্যা শিশু দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় কন্যাশিশু দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘বিজ্ঞান শিক্ষা, তথ্যপ্রযুক্তি, নিশ্চিত করবে কন্যাশিশুর অগ্রগতি’।এবার কন্যাশিশুর অধিকার রক্ষা ও তাদের বিকাশের অন্তরায় দূর করার লক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করবে আগামী ৪ অক্টোবর। সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০০০ সালে দিবসটির অনুমোদন দেয়। এর আগে দি হাঙ্গার প্রজেক্ট ও ৫৪টি সংগঠন কন্যাশিশু দিবস পালন করার দাবি জানিয়ে আসছিল।