আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকাল নয়টায় শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় পেট্রোবাংলা মিলনায়তনে জ্বালানি নিরাপত্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাস ক্ষেত্র কিনে রাখেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।