আজ জাতীয় টিকা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ২১তম জাতীয় টিকা দিবস। আজ সারা দেশের পাঁচ বছরের কম বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। দেশকে পোলিও রোগমুক্ত রাখতে শিশুদের টিকা খাওয়ানো হয়। এ বছর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রায় ছয় লাখ কর্মী এক লাখ ৩০ হাজার কেন্দ্রে শিশুদের টিকা খাওয়াবেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জাতীয় টিকা দিবসের সার্বিক সাফল্য কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দিবসকে সফল করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দাতা সংস্থা ও উন্নয়ন-সহযোগী সংস্থাসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। গত বৃহস্পতিবার ১৮ দলের সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, জাতীয় টিকা দিবসের আয়োজনে ব্যবহূত গাড়ি, ভ্যান ও অন্যান্য যানবাহন আজ থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে।