আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যের সহজলভ্যতা, নিশ্চিত হবে দুর্যোগে নিরাপত্তা’ এই স্লোগান সামনে রেখে আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে আজ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ও বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে। দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননাও দেওয়া হবে। দুর্যোগ প্রস্তুতি দিবসের বাণীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনসহ নানা দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছানো জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি এবং ঝুঁকি হ্রাসের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৭ সালে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশ জারি করা হয়।দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আজ জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী স্বেচ্ছাসেবকদের মরণোত্তর সম্মাননা দেওয়া হবে।