আজ জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দুই দিনের সফরে আজ শুক্রবার রাতে ঢাকায় আসছেন। আগামীকাল সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাপান দূতাবাস গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ফুমিও কিশিদার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী প্রতিনিধি-দলের সঙ্গে বৈঠক করতে পারেন।