আজ জামায়াতের বিক্ষোভ সারা দেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল এবং দলের সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে আজ রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল শনিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সরকার ২৪ অক্টোবরের পর জাতীয় সংসদ বহাল রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে।