আজ জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী আজ বুধবার। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কালক্রমে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নানাভাবে জড়িয়ে গেছেন সেনা কর্মকর্তা থেকে রাজনীতিকে পরিণত জিয়া।দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় বিএনপি ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দিনটি উপলক্ষে বিএনপির জেলা ও উপজেলা শাখাগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।আজ বুধবার ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং সকালে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিএনপির কর্মসূচি শুরু হবে। বিএনপির চেয়ারপারসন ও জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত থাকবেন।দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা হবে। সন্ধ্যা সাতটায় একই স্থানে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে যুবদল। সকাল নয়টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার আয়োজন করবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ছাত্রদলের উদ্যোগে ছোটদের ছবি আঁকার প্রতিযোগিতা হয়। মুক্তিযুদ্ধের শুরুতে বেতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্ব্বাধীনতার ঘোষণা পাঠ করে জাতীয় পরিচিতি পান তৎকালীন মেজর জিয়াউর রহমান। অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়া। ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন।