আজ জেলহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে আরেক শোকাবহ ও কলঙ্কময় অধ্যায় রচিত হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক জাতীয় চার নেতাকে ঘাতক চক্র নির্মমভাবে হত্যা করে।৩ নভেম্বর ভোরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামানকে ঘাতক চক্র হত্যা করে। নির্মম ও কলঙ্কজনক এই ঘটনার বিচার হয়নি আজও। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচিতে দিনটি স্মরণ করবে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ বাস্তবায়নে একযোগে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন।কর্মসূচি: জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত। বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন।