আজ জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হওয়া জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার হবে আজ। ১৮ সদস্যের মেডিকেল টিম এই অস্ত্রোপচার করবে। এতে নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি গত ৭ মার্চ জোড়া লাগানো যমজ সন্তান প্রসব করেন। এদের একটি পূর্ণাঙ্গ শিশু। তার সঙ্গে জোড়া লাগানো আছে একটি অপূর্ণাঙ্গ শিশু। তার মাথা, বুক ও দুই হাত নেই। অপূর্ণাঙ্গ শিশুটি তার অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত।
অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল প্যারাসাইটিক টুইন’ বা জোড়া অপূর্ণাঙ্গ যমজ বলা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবে বলে জানিয়েছে।