আজ ঢাকা উত্তরে ইসির মতবিনিময়, কাল দক্ষিণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টায় এ মতবিনিময় সভা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। পরদিন সোমবার একই সময়ে একই স্থানে দক্ষিণ সিটির প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলেন সে জন্য এই সভার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।