আজ ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রথম সমাবর্তন আজ সোমবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান। সমাবর্তন ভাষণ দেবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এ বছর মোট দুই হাজার ৮৭ জন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীকে সনদ দেওয়া হবে। এ ছাড়া ২৪ জনকে দেওয়া হবে স্বর্ণপদক।