আজ ঢাকায় আসছেন দুই ইউরোপীয় মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ডার্ক নিয়েবেল ও ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা-বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবালগ্স আজ পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ে রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা তাঁদের সফরের মূল উদ্দেশ্য। গতকাল ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁরা এ সফরে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।