আজ ঢাকায় শুরু হচ্ছে আইএএস সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএএসের (ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস) ১৯তম সম্মেলন আজ সোমবার ঢাকায় শুরু হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে মুসলিম বিশ্বের আর্থসামাজিক উন্নয়ন অর্জন’।প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন করে আইএএস সম্মেলনের বিভিন্ন তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইএএস সম্মেলন জাতীয় কমিটির সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।