আজ তফসিলি সব ব্যাংক খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর জমা দেওয়ার সুবিধার্থে দেশের তফসিলি ব্যাংকের সব শাখা আজ শনিবার খোলা থাকবে। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি কার্যক্রম সংশ্লিষ্ট সব শাখা ও বিভাগ এদিন খোলা রাখা হবে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, জুন মাসে জমা হওয়া পে-অর্ডার/ চেকসমূহ ৩০ জুনের মধ্যে নগদায়ন এবং করদাতাদের কর জমা দেওয়ার সুবিধার্থে শনিবার সব ব্যাংক খোলা থাকবে। প্রসঙ্গত, ১ জুলাই থেকে নতুন আরেকটি অর্থবছর শুরু হবে।