আজ তিন পার্বত্য জেলায় বিক্ষোভ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আজ সোমবার তিন পার্বত্য জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কিছু দাবিদাওয়া নিয়ে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানাকে হয়রানিমূলক গ্রেপ্তার, দিঘীনালা বিজিবি ক্যাম্পে হামলা ও বান্দরবান জেলার রোয়াংছড়িতে মুসলেম উদ্দিনকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।