আজ তিন শহীদের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদিউজ্জামান,শাহজাহান,করিমুজ্জামান
বদিউজ্জামান,শাহজাহান,করিমুজ্জামান

মুক্তিযুদ্ধে শহীদ তিন সহোদর বদিউজ্জামান, শাহজাহান ও করিমুজ্জামান ওরফে মুল্লুকজাহানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। একাত্তরের এই দিন রাতে ঢাকায় গেরিলাযুদ্ধে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে পাকিস্তানি বাহিনী ও তাদের এ-দেশীয় দোসররা তিনজনকে অপহরণ করে হত্যা করে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এই তিন ভাইয়ের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও কবর জিয়ারত করা হবে। এ ছাড়া শহীদ বদিউজ্জামানের ছেলে ওয়াহিদুজ্জামানের ৯৮ রামকৃষ্ণ মিশন রোড, গোপীবাগ, ষষ্ঠ লেনের বাসায় কোরআনখানি ও বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুম এই ভাইদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।