আজ তেরাই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তেরাই উৎসব। সরকারি হিসাবে আজ শনিবার ভাদ্র মাসের ১৫ তারিখ হলেও পঞ্জিকা অনুসারে ১৩ ভাদ্র। আজকের এদিনে সনাতনধর্মাবলম্বীরা তাল নবমী ব্রত পালন শেষে তালের রসসহ তাল দিয়ে তৈরি নানা খাবার খেয়ে থাকে। তেরাই উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সনাতনধর্মাবলম্বী ও আদিবাসী পরিবারগুলোয় চলছে উৎসবের সমারোহ।
উপজেলার ধলজান গ্রামের নিখিল চন্দ্র ওঁরাওয়ের স্ত্রী বীণা রানী ওঁরাও জানান, তেরাই উৎসব উপলক্ষে বাড়ি-ঘর ভালোভাবে পরিষ্কার করা হয়। এদিন তালের রস আর তাল দিয়ে নানা পিঠা তৈরি করা হয়।
বাঁশাইল গ্রামের নিহার রঞ্জন মাহাতো জানান, বছরের এ সময়টাতে হাতে কাজ কম থাকায় তেরাই উৎসবে সবাই বেশি আনন্দ করতে পারে। পৌরসভার মহেশপুর এলাকার রেবা রানী বাগচী জানান, তেরাই উপলক্ষে ধর্মীয় কিছু আচারের পাশাপাশি তাল খাওয়ার একটা ধুম পড়ে যায়।